শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

17526

surplus

প্রকাশিত

০৩ আগস্ট ২০২৬ ১৯:২০

অন্যান্য

মানসিক যন্ত্রণার কাছে হার মানলেন মনোরোগ বিশেষজ্ঞ

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ ১৯:২০

ছবি: সংগৃহীত

মানসিক স্বাস্থ্যের সেবায় নিয়োজিত এক মনোরোগ বিশেষজ্ঞের জীবনই শেষ হলো করুণ পরিণতিতে। ৪০ বছর বয়সী মনোরোগ বিশেষজ্ঞ ডা. হেমিকা আগরওয়াল বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে মারা গেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।

এনডিটিভির বরাতে জানা গেছে, রোববার ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে রাজ নগর এক্সটেনশনের ‘অফিসার্স সিটি-২’ আবাসিক এলাকার পঞ্চম তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে নিচে ঝাঁপ দেন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে বিবাহবিচ্ছেদের পর থেকেই তিনি গভীর মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি।

নিহতের বাবা ডা. আর. চন্দ্র, যিনি নিজেও গাজিয়াবাদের একজন স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ, পুলিশকে জানান, বিবাহবিচ্ছেদের পর গত ১৮ মাস ধরে তাঁর মেয়ে তীব্র মানসিক চাপ ও বিষণ্নতার সঙ্গে লড়াই করছিলেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। পরিবারের সদস্যদের বক্তব্যও রেকর্ড করা হয়েছে।

তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া গেছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।