https://www.emjanews.com/

17539

sylhet

প্রকাশিত

০৪ আগস্ট ২০২৬ ০৪:১৬

আপডেট

০৪ আগস্ট ২০২৬ ০৪:৩৪

সিলেট

সিলেটে কেন এনসিপির ওপর হা/ম/লা, ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল!

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ ০৪:১৬

সম্প্রতি সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাগুলোকে ‘বিচ্ছিন্ন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে কেন্দ্রীয়ভাবে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই; স্থানীয় পর্যায়ের পরিস্থিতির কারণেই এমন ঘটনা ঘটছে।

সোমবার (৩ আগস্ট) দৈনিক প্রথম আলোয় প্রকাশিত একান্ত সাক্ষাৎকারে এনসিপির সঙ্গে সাম্প্রতিক সংঘাতের বিষয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এটা হচ্ছে লোকালি, সেন্ট্রালি আমাদের সেই সমস্যা নেই।

সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, সিলেটেই কেন বেশি হচ্ছে? জবাবে বিএনপির মহাসচিব বলেন, সিলেটের লোকজন একটু অ্যাকটিভ বেশি। যখনই ওদের নেতাকে গালি দেয়, ওরা সহ্য করতে পারে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং। ওরা (এনসিপি) গালি দেয় বিশ্রী-অশ্লীল ভাষায়।

এ সময় তিনি এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়েও মন্তব্য করে বলেন, এই যে পাটওয়ারী, একটা বাচ্চা ছেলে। ও একদিন আমার অফিসে এল প্রথম। এসে আমাকে বলছে, এটা করতে হবে, ওটা করতে হবে, সেকেন্ড রিপাবলিক করতে হবে, কনস্টিটিউশন বাদ দিয়ে নতুন কনস্টিটিউশন করতে হবে। আমি বললাম, তুমি তো দেখছি ফ্যাসিবাদের মতো কথা বলছ।

গত ৩০ ও ৩১ জুলাই সিলেটে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষ, হামলা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন।

ইমজা/কেএম