সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট ২০২৬) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তি রয়েছেন।
অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে ৪৩ পিস ইয়াবা ও ২১০ পিস ভারতীয় কম্বল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি।
নিরাপদ সিলেট গড়তে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
