সাবেক মন্ত্রী, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও সিলেটের কৃতী সন্তান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের সিলামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ এশা সিলামের চকের বাজারস্থ হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) দরগাহ জামে মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.)-এর খাদেম ‘শাহ পরিবার’।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) প্রা. ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি শাহ আব্দুল মান্নান, লন্ডন বিএনপির নেতা সাহেল শাহ, বিএনপি নেতা শেখ কামাল উদ্দিন তারেক, জাকির হোসেন ছানা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া শাহ পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কর্মময় জীবনের অবদান স্মরণ করা হয় পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
