https://www.emjanews.com/

17599

sylhet

প্রকাশিত

০৬ আগস্ট ২০২৬ ১৬:১১

সিলেট

সিলেটে ট্রাফিক আইনে ৮৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ ১৬:১১

সিলেট মহানগরীতে ট্রাফিক আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে ৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বুধবার (৫ আগস্ট ২০২৬) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টার এ অভিযানে ট্রাফিক বিভাগের সদস্যরা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তৎপরতা চালান।

অভিযানে মোট ৮৮টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৩৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৫২টি যানবাহন আটক করা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।