https://www.emjanews.com/

17726

sylhet

প্রকাশিত

১১ আগস্ট ২০২৬ ১৯:১৬

সিলেট

শান্তিগঞ্জে নতুন ইউএনও হিল্লোল চাকমা

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ ১৯:১৬

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিল্লোল চাকমা।

মঙ্গলবার (১১ জুলাই) জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে পদায়ন করা হয়।

হিল্লোল চাকমা পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বাবুপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা শান্তিজীবন চাকমা ও মা শশীরাণী চাকমা। প্রশাসনে কর্মজীবনে তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন ইউএনও হিসেবে তাঁর পদায়নের খবরে শান্তিগঞ্জ উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ও প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, তাঁর দক্ষ ও গতিশীল নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও জনবান্ধব হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে।

শান্তিগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নবাগত ইউএনও হিল্লোল চাকমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।