সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- স্বামী-স্ত্র এবং গৃহপরিচারিকা।
বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোতোয়ালি থানাধীন রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে তিনটি মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
