শিরোনাম
সিলেটে ৭ বছরেও আলোর মুখ দেখেনি ‘পিংক বাস’: প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস: সিলেটে হতে পারে আকস্মিক বন্যা তারেক রহমানের ভারত সফর: দিল্লির কাছে ঢাকার কঠোর শর্ত ভারতে পাচারকালে সিলেটে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যের ভিসার কথা বলে ৬০ লাখ টাকা আত্মসাত সিলেটে সেই খ/ন্ডিত পা নিয়ে রহস্য: ৫ দিনেও অন্ধকারে পুলিশ সিলেটের ৩ খু/ন: সিআইডিতে মা/মলা হস্তান্তরের দাবি সন্তানদের ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির, ৭ জনই সুনামগঞ্জের

https://www.emjanews.com/

17874

national

প্রকাশিত

১৭ আগস্ট ২০২৬ ২১:০২

জাতীয়

র‍্যাব বিলুপ্ত হচ্ছে, আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ ২১:০২

ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের পথে হাঁটছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বর্তমানের র‍্যাব কাঠামোটি এসআরবি নামে নতুন করে পুনর্গঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই আইনের খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। নতুন এই আইনে র‍্যাবকে পুরোপুরি বিলুপ্ত করে একে পুলিশের একটি বিশেষায়িত উইং হিসেবে গড়ে তোলার আইনি ভিত্তি দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংস্থাটির জনবল, সম্পদ, তহবিল এবং যাবতীয় রেকর্ড ও ক্ষমতা নবগঠিত এসআরবি-তে স্থানান্তরিত হবে।

প্রস্তাবিত আইনের একটি অন্যতম উল্লেখযোগ্য দিক হলো নাগরিক অধিকার সুরক্ষা। নতুন এই ইউনিটের সদস্যদের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্ত এবং সদস্যদের অভ্যন্তরীণ ক্ষোভ নিরসনের জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এর ফলে বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সরকার জানিয়েছে, এসআরবি-র জন্য নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র‍্যাবের বিদ্যমান বিভাগীয় বিধিমালাগুলো প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে কার্যকর থাকবে। র‍্যাব বিলুপ্তির এই সিদ্ধান্ত দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।