শিরোনাম
সাতছড়ি-রেমায় গাছ লুটের ‘মাস্টারমাইন্ড’ কারা? চাঞ্চল্যকর গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নি/হ/ত ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকা ট্র্যাজেডি: সুনামগঞ্জের ৩ যুবক নিখোঁজ সিলেটে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিসকে জরিমানা দেশজুড়ে অবৈধ ক্লিনিকে অভিযান, সিলেটে শনাক্ত ৮ প্রতিষ্ঠান সিলেটে ৭ বছরেও আলোর মুখ দেখেনি ‘পিংক বাস’: প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম

https://www.emjanews.com/

17910

international

প্রকাশিত

১৯ আগস্ট ২০২৬ ১৪:০৯

আন্তর্জাতিক

কলকাতার হোটেলে অ/গ্নি/কাণ্ডে ৯ বাংলাদেশি নি/হ/ত, পরিচয় প্রকাশ

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ১৪:০৯

ভারতের কলকাতায় একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত প্রায় ২টার দিকে শহরের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের চেয়ে ঘন ধোঁয়ায় পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে, যা প্রাণহানির প্রধান কারণ হতে পারে।

শনাক্ত হওয়া নিহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার দেবাশিস দত্ত (৩৭), তার দুই বছর বয়সী শিশুসন্তান শর্ণশিষ দত্ত এবং একই এলাকার আফসানা শিম্মিন (২৫)। এছাড়া একই উপজেলার থানাপাড়া এলাকার ইয়াসিন আলীর ছেলে মো. আকরাম আলী (৬৪) রয়েছেন। ঢাকার সাভারের বেগুনবাড়ি এলাকার দুই বছর বয়সী শিশু আহমেদ বাবুর মৃত্যুর খবরও নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার ১৯ বছর বয়সী তরুণ সন্দীপ পাসওয়ানও রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বাকি তিনজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে নিহতদের শরীরে বড় ধরনের দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে, বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আগুন লাগার পর অনেকেই ধোঁয়া থেকে বাঁচতে হোটেলের বাথরুমে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ল্যাডার ব্যবহার করে ভবনের বিভিন্ন অংশ থেকে আটকে পড়াদের উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, হোটেলের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে বলে সন্দেহ করা হলেও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।