শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নি/হ/ত ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকা ট্র্যাজেডি: সুনামগঞ্জের ৩ যুবক নিখোঁজ সিলেটে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিসকে জরিমানা

https://www.emjanews.com/

17942

sylhet

প্রকাশিত

২০ আগস্ট ২০২৬ ১৭:১৪

সিলেট

এডাব সিলেট জেলার নতুন কমিটি গঠন: মনসুর আলম সভাপতি, শাহীন সাধারণ সম্পাদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ১৭:১৪

এডাব সিলেট জেলার বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী তিন বছরের (২০২৬–২০২৮) জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেটস্থ এওয়ার্ড প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এডাব সিলেট জেলার সভাপতি কয়েছ আহমদ তালুকদার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য এবং এওয়ার্ডের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কাজী মো: আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইসি মেম্বার এটিএম বদরুল ইসলাম।

এডাব সিলেট জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী এ সভায় দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনসুর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহাব উদ্দিন শাহীন দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি নাছের এম এস বখত (নির্বাহী পরিচালক-উপমা), সদস্য রোকসানা বেগম (নির্বাহী পরিচালক-বেস), সৈয়দ আছলাম হোসেন (নির্বাহী পরিচালক-সুবাস), তুতিউর রহমান (নির্বাহী পরিচালক-শতদল) এবং ফারুক আহমদ (নির্বাহী পরিচালক-এওয়ার্ড)।

এছাড়া কো-অর্ডিনেটর প্রোগ্রাম হিসেবে দায়িত্ব পেয়েছেন এওয়ার্ড সংশ্লিষ্ট প্রতিনিধি।