শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নি/হ/ত ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকা ট্র্যাজেডি: সুনামগঞ্জের ৩ যুবক নিখোঁজ সিলেটে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিসকে জরিমানা

https://www.emjanews.com/

17938

sylhet

প্রকাশিত

২০ আগস্ট ২০২৬ ১৩:৩১

সিলেট

শাহপরাণ মাজারের উরসে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসএমপি কমিশনার সারোয়ার

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ১৩:৩১

সিলেট শাহপরাণ (রহ.) মাজারে চলমান উরস উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ৮টায় তিনি শাহপরাণ (রহ.) মাজার জামে মসজিদে এশার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মাজার এলাকায় উরসের নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় পুলিশ কমিশনার উরসে আগত ভক্ত, দর্শনার্থী ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি তিনি মাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অলক বিশ্বাসসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা।