শিরোনাম
দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি সিলেটে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধ/র্ষণ: যুবক গ্রে/ফ/তার প্রবাসে প্রাণ হারানো সিলেটের ৫ পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী আরিফ বিয়ানীবাজারে এ বছরই শেষ নৌকাবাইচ, আগামীতে আর নয়! সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

https://www.emjanews.com/

18039

sylhet

প্রকাশিত

২৩ আগস্ট ২০২৬ ২২:৪১

সিলেট

শান্তিগঞ্জে প্রাইভেটকারে ৪০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ২২:৪১

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনের অভিযোগে জাবেদ আহমদ (৩০) নামে একজনকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জের সদরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জের সদরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

অভিযানে আটক জাবেদ আহমদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলজার মিয়া (৪০) ও মো. সিরাজ মিয়া (৬৬) নামে আরও দুজনকে আসামি করে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার এসআই সজিব বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।