শিরোনাম
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে খন্দকার মুক্তাদিরের নতুন দায়িত্ব মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন সিলেটে সিএনজি অটোরিকশাকে বাসের ধাক্কা: মাদরাসাছাত্রী নিহ/ত, আহ/ত ৩ দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি

https://www.emjanews.com/

18041

national

প্রকাশিত

২৩ আগস্ট ২০২৬ ২৩:২৮

আপডেট

২৩ আগস্ট ২০২৬ ২৩:৫৮

জাতীয়

দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ২৩:২৮

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করতে নতুন নিয়োগপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। এর মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্রমন্ত্রীর অধীনে তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক বিষয়াবলী এবং অনিবাসী বাংলাদেশিদের (এনআরবি) স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশোনা করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত যেকোনো বিশেষ দায়িত্ব তিনি পালন করবেন।

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ খাতের দায়িত্ব দেওয়া হয়েছে। তার কর্মপরিধির মধ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, এবং এলডিসি (স্বল্পোন্নত দেশ) উত্তরণ প্রক্রিয়া। পাশাপাশি গবেষণা ও উদ্ভাবন, সৃজনশীল অর্থনীতি, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়গুলোও তিনি তদারকি করবেন।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় অনুমোদনক্রমে এই কার্যবণ্টন সম্পন্ন হয়েছে। দুই প্রতিমন্ত্রীর এই নতুন দায়িত্ব বণ্টন বাংলাদেশের বৈদেশিক কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।