শিরোনাম
দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি সিলেটে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধ/র্ষণ: যুবক গ্রে/ফ/তার প্রবাসে প্রাণ হারানো সিলেটের ৫ পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী আরিফ বিয়ানীবাজারে এ বছরই শেষ নৌকাবাইচ, আগামীতে আর নয়! সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

https://www.emjanews.com/

18038

entertainment

প্রকাশিত

২৩ আগস্ট ২০২৬ ২২:২১

বিনোদন

তিতাসের বুকে নৌকা বাইচ, বৈঠার ছন্দে মাতল সরাইল

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ২২:২১

ছবি: ইমজা নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বৈঠার ছন্দ, নৌকার গতি আর দর্শকদের উচ্ছ্বাসে দিনভর মুখর ছিল নদীর দুই পাড়।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী-বুড্ডা ও শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর এলাকার যুবকদের উদ্যোগে গঠিত মাদকবিরোধী তরুণ শক্তি সংগঠনের আয়োজনে বুড্ডা নদীর বাঁকে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচকে কেন্দ্র করে ক্ষমতাপুরের পশ্চিম দিক থেকে বুড্ডা নদীর ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। নদীর দুই তীরে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। অনেকে ভাড়া করা নৌকায় নদীতে অবস্থান করে প্রতিযোগিতা উপভোগ করেন। নারী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আয়োজক কমিটির সভাপতি ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ জানান, এবারের প্রতিযোগিতায় শেখ বয়েজ ক্লাব, শাপলা বয়েজ ক্লাব, এক্তারপুরের মজিবুর রহমান, বুল্লার বাসু মিয়া ও এক্তাপুরের শাহআলম মিয়ার নৌকা অংশ নেয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় ক্ষমতাপুরের শাপলা বয়েজ ক্লাব প্রথম, বুড্ডার শেখ বয়েজ ক্লাব দ্বিতীয় এবং বুল্লার বাসু মিয়ার নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

প্রথম স্থান অধিকারী নৌকাকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি ষাঁড়, দ্বিতীয় স্থান অর্জনকারী নৌকাকে একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অর্জনকারী নৌকাকে একটি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য নৌকার মালিকদেরও দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার।

নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। উদ্বোধক ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সাবেক সদস্য সচিব নুর আলম, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. জব্বর, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতহার হোসেন মৃধা বকুল, আয়োজক সংগঠনের অন্যতম উপদেষ্টা ও রিয়াদস্ত সরাইল বিএনপির সভাপতি শেখ রাকিব উদ্দিন, ইউপি সদস্য অলি আহাদ মৃধা, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জালাল এবং শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে দূর-দূরান্ত থেকে নানা বয়সী মানুষ সরাইলে ছুটে আসেন। নদীর পাড় ও নৌকায় অবস্থান করা দর্শকদের উচ্ছ্বাসে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। দীর্ঘদিনের এই গ্রামীণ ঐতিহ্যকে ঘিরে স্থানীয়দের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।