শিরোনাম
দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি সিলেটে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধ/র্ষণ: যুবক গ্রে/ফ/তার প্রবাসে প্রাণ হারানো সিলেটের ৫ পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী আরিফ বিয়ানীবাজারে এ বছরই শেষ নৌকাবাইচ, আগামীতে আর নয়! সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

https://www.emjanews.com/

18040

sylhet

প্রকাশিত

২৩ আগস্ট ২০২৬ ২৩:১৬

সিলেট

সুনামগঞ্জে হাউজবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লা/শ উদ্ধার

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ২৩:১৬

নিখোঁজ হওয়া শিশু রুকাইয়া নুর

সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোট থেকে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া শিশু রুকাইয়া নুরের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার বালিজুরী ইউনিয়নের পিরোজপুর গ্রামের কাছে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গলচামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ আগস্ট) ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউজবোটে করে মধ্যনগর থেকে তাহিরপুরের যাদুকাটা নদীর উদ্দেশে রওনা দেন। দুপুর আড়াইটার দিকে তাহিরপুরের দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় চলন্ত হাউজবোট থেকে পরিবারের সদস্যদের অগোচরে বৌলাই নদীতে পড়ে যায় রুকাইয়া নুর। এরপর থেকেই নিখোঁজ ছিল সে।

খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও স্থানীয় লোকজন নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে জাল ফেলে এবং বিভিন্নভাবে তল্লাশি চালিয়েও প্রথম দিন শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

হাউজবোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম জানান, মধ্যনগর থেকে হাউজবোটটি যাদুকাটা নদীর উদ্দেশে যাচ্ছিল। পথে দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় দুপুর আনুমানিক আড়াইটার দিকে পরিবারের লোকজনের অগোচরে হঠাৎ রুকাইয়া নদীতে পড়ে যায়।

দুই দিন পর রোববার সকালে বালিজুরী ইউনিয়নের পিরোজপুর গ্রামের কাছে বৌলাই নদীতে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, হাউজবোট থেকে নদীতে পড়ে নিখোঁজ শিশুর লাশ ভেসে ওঠার খবর পাওয়া গেছে। লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।