https://www.emjanews.com/

18435

surplus

প্রকাশিত

০৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৭

অন্যান্য

চুনারুঘাটে শিক্ষার্থীদের জন্য ফাস্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৭

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ ‘ফাস্ট এইড’ বা প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে চুনারুঘাট অগ্রণী উচ্চ বিদ্যালয়ে এই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ ইমরান এবং অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ নাহা।

কর্মশালায় প্রশিক্ষকগণ শিক্ষার্থীদের রক্তপাত বন্ধ করা, সঠিকভাবে ব্যান্ডেজ বাঁধা, ফাস্ট এইড কিটের যথাযথ ব্যবহার এবং যেকোনো আকস্মিক দুর্ঘটনায় জীবন রক্ষাকারী প্রাথমিক পদক্ষেপগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।

হাতে-কলমে এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহের সাথে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষের কাছে একটি সুসজ্জিত ফাস্ট এইড বক্স ও প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরণের প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং বিদ্যালয় প্রাঙ্গণে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে সহায়ক ভূমিকা পালন করবে।