https://www.emjanews.com/

19892

surplus

প্রকাশিত

২৩ অক্টোবর ২০২৬ ২১:৫৭

অন্যান্য

এনসিপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬ ২১:৫৭

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রমকে দেশব্যাপী আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে ১৯৫ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। দলটির দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক পদে মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন বহাল রয়েছেন।

এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব পেয়েছেন।

দলের এই গুরুত্বপূর্ণ পুনর্গঠনে সিলেট জেলা এনসিপির সফল সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ-কে কেন্দ্রীয় ‘বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)’ পদে পদায়ন করা হয়েছে। রাজপথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে প্রকৌশলী কামরুল আরিফের অসামান্য অবদান রয়েছে। সিলেট এনসিপির সদস্য সচিব হিসেবে তাঁর গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের কারণেই আজ সিলেটের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

পাশাপাশি নতুন এই কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগ থেকে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক ও প্রীতম দাশ, কেন্দ্রীয় ‘তথ্য প্রযুক্তি সম্পাদক’ রাশেল উল আলম, কেন্দ্রীয়‘প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)’ নাহিদ উদ্দিন তারেক, (সহ-সাংগঠনিক সম্পাদক ডায়াস্পোরা) জসিম উদ্দিন ।

ইনসাফ ও সাম্যের বাংলাদেশ গড়তে কামরুল আরিফ, এহতেশাম হক এবং এই নতুন নেতৃত্ব একটি বড় মাইলফলক হবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।