https://www.emjanews.com/

18964

sylhet

প্রকাশিত

২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০১

আপডেট

২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৪

সিলেট

‘শ্রাবণের মেঘ’ গানের ভাইরাল বিউটি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০১

সিলেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ে আলোচনায় আসা শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ২০২৬ সালের জন্য সিলেট জেলা পর্যায়ে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সিলেট সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পালকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে ২০২৩ সালেও জেলা পর্যায়ে বাছাইকৃত গুণী শিক্ষকদের তালিকায় তাঁর নাম ছিল।

সম্প্রতি ‘শ্রাবণের মেঘ’ গানে তাঁর নৃত্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে শিক্ষক সমাজ, লেখক ও সংস্কৃতিমনা ব্যক্তিদের একটি অংশ তাঁর পক্ষে অবস্থান নেন এবং ব্যক্তিস্বাধীনতা ও সৃজনশীল চর্চার পক্ষে মত দেন।

এদিকে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে অবদানের ভিত্তিতেই তাঁকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁর শিক্ষাদান পদ্ধতি, বিদ্যালয় ব্যবস্থাপনা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততার বিষয়গুলো মূল্যায়নে গুরুত্ব পেয়েছে।

উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবসকে সামনে রেখে প্রতি বছর প্রাথমিক পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা শিক্ষকদের বাছাই করা হয়।