https://www.emjanews.com/

19398

sylhet

প্রকাশিত

০৭ অক্টোবর ২০২৬ ১৫:৩১

সিলেট

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ পণ্য জব্দ: আট/ক ১

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ১৫:৩১

সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস, ফুচকা, গরু, কম্বল, চা পাতা, বাসমতি চাল ও মাদকসহ প্রায় ২২ লাখ ১৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বাংলাবাজার, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, তামাবিল, সংগ্রাম ও কালাইরাগ সীমান্ত ফাঁড়ির সদস্যরা পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় কসমেটিকস, ফুচকা, গরু, কম্বল, চা পাতা, বাসমতি চাল ও মাদক জব্দ করা হয়েছে। জব্দ করা এসব চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য ২২ লাখ ১৯ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।