https://www.emjanews.com/

19406

surplus

প্রকাশিত

০৭ অক্টোবর ২০২৬ ১৯:৪২

অন্যান্য

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন 

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ১৯:৪২

ছবি: সংগৃহীত

পেশাদার সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) উপজেলার পৌর শহরে অবস্থিত এই কার্যালয়টি উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়া।

সাধারণ সম্পাদক হারিছ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সংবাদ দিগন্তের নির্বাহী সম্পাদক রিপন রুদ্র।

বিশেষ অতিথি ছিলেন সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)র সাধারণ সম্পাদক ও এনটিভির সিলেটের সিনিয়র ক্যামেরাপারসন আনিছুর রহমান, বাংলা টিভির সিলেট প্রতিনিধি ও সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)'র সদস্য আলমগীর হোসেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও ঢাকার ডাক'র সিলেট ব্যুরো প্রধান এমদাদুল রহমান চৌধুরী জিয়া, দৈনিক সংবাদ দিগন্তের বিশেষ প্রতিনিধি সুমন আহমদ, দৈনিক সোনালী সিলেটের উপদেষ্টা মাসুদুর রহমান  চৌধুরী,গোলাপগঞ্জ টাকা ট্রাক পিক আপ শ্রমিক ফেডারেশনের কামরান আহমদ ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া তালুকদার।

উপস্থিত ছিলেন  উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু,, সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম আনসারী, সহ-সাধারণ সম্পাদক দারা খান, সহ সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল খানসহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, সহ কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হাসিব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন, প্রচার ও  মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আবিদ, সহ-প্রচার সম্পাদক মোঃ সুলেমান হোসেন, সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম, এ মালেক, ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রহিম মুন্না, সদস্য হারুনুর রশীদ, লায়েক আহমদ, তাবারক আলী, মজির উদ্দিন, মুজিবুর রহমান, খালেদ আহমদ, কনটেন্ট ক্রিয়েটর সিলেটি মাসুদ, সাংবাদিক আশরাফ আহমদ শিপন, সিলেট বুলেটিনের সম্পাদক নিজাম উদ্দিন ও  এমএস তপু।

সভায় প্রধান অতিথি রিপন রুদ্র বলেছেন, সাংবাদিকরা হচ্ছে জাতির দর্পন। একটি কথা মাথায় রেখে সাংবাদিকরা কাজ করতে হবে। মানুষের অমঙ্গল হয় এমন কোন কাজ করা ঠিক নয়। সাংবাদিকরা সমাজের অসঙ্গতি তুলে ধরতে হবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। সত্যকে কখনো আড়াল করা যাবে না। সাংবাদিকদের ইতিবাচক তাদের বলিষ্ঠ ভূমিকা থাকলে সমাজ বদলে যেতে পারে।

অনুষ্ঠানের আগে ফিতা কেটে উপজেলা প্রেসক্লাবের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ।