ন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
সিলেটে এক দিনের সফরে আসছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। শুক্রবার (৯ অক্টোবর) তিনি সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিবের কার্যালয় থেকে জারি করা সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
এরপর সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত পূজা মণ্ডপসমূহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিটি করপোরেশনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানটি সিলেট সিটি করপোরেশনে অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টায় ক্বীনব্রীজ এলাকায় সুরমা নদীতে ব্রিজ নির্মাণের নিমিত্তে স্থান পরিদর্শন করবেন মন্ত্রী।
এরপর বিকেল ৪টায় কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ক জাতীয় মহাসড়ক ৪ লেন প্রকল্পের বাদাঘাট অংশ পরিদর্শন করবেন।
বিকেল ৫টায় লাক্কাতুরা থেকে দলদলি পর্যন্ত ১ দশমিক ৯০ কিলোমিটার রাস্তা নির্মাণের নিমিত্তে স্থান পরিদর্শনের কথা রয়েছে।
সন্ধ্যায় মীরাবাজারে শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ আয়োজিত দরিদ্র মেধাবীদের স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর সন্ধ্যা ৭টায় সিলেট সার্কিট হাউজে প্যাকিং হাউজ কাম- কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন।
সফর শেষে রাতে সিলেট সার্কিট হাউজ থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী।
সফরকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে থাকবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
