শিরোনাম
চেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু লুট, ৩৭ জনের বিরুদ্ধে মামলা সিলেটের সুরমায় নতুন সেতু: নির্মাণের স্থান পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী ৩ কোটি টাকার অবৈধ সম্পদ: আনোয়ারুজ্জামানের সাবেক এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা সিলেট সীমান্তে ধরা পড়লো দেড় কোটি টাকার পণ্য সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহ/ত দুই প্রবাসীর মরদেহ সিলেটে আরো দুই শিশুর প্রাণহানী বোয়িংয়ের পর এবার এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সিলেটে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড়ানোর সুপারিশ সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি, নাশকতা ঠেকাতে সতর্ক পুলিশ

https://www.emjanews.com/

19440

jobs

প্রকাশিত

০৮ অক্টোবর ২০২৬ ২১:০৬

চাকুরী

আবারও পেছাল প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়ন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ ২১:০৬

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় নবনিযুক্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের পদায়ন আবারও পিছিয়েছে। ১১ অক্টোবরের পরিবর্তে আগামী ১৮ অক্টোবর নতুন পদায়নের তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে নবনিযুক্ত শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সময়ও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

এর আগে গত ১ অক্টোবর নবনিযুক্ত শিক্ষকরা নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। প্রথম দফায় ৪ অক্টোবর তাদের পদায়নের কথা থাকলেও পরে তা পিছিয়ে ১১ অক্টোবর নির্ধারণ করা হয়।

এবার দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে পদায়নের নতুন তারিখ ১৮ অক্টোবর নির্ধারণ করা হলো। ফলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের অপেক্ষা আরও বাড়ল।
১৫ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন

গত ৪ অক্টোবর থেকে নবনিযুক্ত শিক্ষকদের পাঁচ দিনব্যাপী পরিচিতিমূলক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ প্রশিক্ষণ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।

২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এরপর নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট ও একাধিক ধাপে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হয়। দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষে গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়গুলো নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। তাদের ১ অক্টোবরের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।

চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও পুলিশ ভেরিফিকেশনে বেশ কয়েকজনের নাম বাদ পড়ায় নিয়োগপ্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। এর প্রতিবাদে নিয়োগবঞ্চিত অনেক প্রার্থী আন্দোলনে নামেন। পরবর্তী সময়ে নিয়োগবঞ্চিত প্রার্থীদের অধিকাংশই নিয়োগপত্র পান।

এদিকে নবনিযুক্ত শিক্ষকদের পদায়নের তারিখ দ্বিতীয় দফায় পিছিয়ে ১৮ অক্টোবর নির্ধারণ হওয়ায় তাদের কর্মস্থলে যোগদানের অপেক্ষার সময় আরও দীর্ঘ হলো।