শিরোনাম
চেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু লুট, ৩৭ জনের বিরুদ্ধে মামলা সিলেটের সুরমায় নতুন সেতু: নির্মাণের স্থান পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী ৩ কোটি টাকার অবৈধ সম্পদ: আনোয়ারুজ্জামানের সাবেক এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা সিলেট সীমান্তে ধরা পড়লো দেড় কোটি টাকার পণ্য সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহ/ত দুই প্রবাসীর মরদেহ সিলেটে আরো দুই শিশুর প্রাণহানী বোয়িংয়ের পর এবার এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সিলেটে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড়ানোর সুপারিশ সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি, নাশকতা ঠেকাতে সতর্ক পুলিশ

https://www.emjanews.com/

19439

surplus

প্রকাশিত

০৮ অক্টোবর ২০২৬ ২০:৪৫

অন্যান্য

দুর্গাপূজার নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে সিসিকের মতবিনিময় সভা কাল

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ ২০:৪৫

ছবি: ইমজা নিউজ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট সিটি করপোরেশনের নগর ভবনের ১২ তলায় এ সভা অনুষ্ঠিত হবে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সরকার প্রদত্ত বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্টদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।