https://www.emjanews.com/

19487

national

প্রকাশিত

১০ অক্টোবর ২০২৬ ১৬:১০

জাতীয়

রাতের বেলা যা করতে পারবেন না পুলিশ সদস্যরা: নিষেধাজ্ঞা জারি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ ১৬:১০

বিশেষ অভিযান চলার মধ্যে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাতের বেলা একাকী চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছে তাঁদের।

শুক্রবার (৯ অক্টোবর) খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে নির্দেশনায়। এ ছাড়া রাতের বেলা একাকী চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের জেলা বিশেষ শাখা থেকে জারি করা নির্দেশনার স্মারক নম্বর ৫০৬২। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।