শিরোনাম
সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী

https://www.emjanews.com/

19800

sylhet

প্রকাশিত

২০ অক্টোবর ২০২৬ ১৩:২৬

সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ ১৩:২৬

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৫টি ইয়াবা, ২৫ বোতল ফেয়ারডিল, ভারতীয় কম্বল, চকলেট, এনার্জি ড্রিংক ও হরলিক্স উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ৯৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি এবং মহানগর অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

অভিযানে ১৫টি ইয়াবা, ২৫ বোতল ফেয়ারডিল, ৫৫টি ভারতীয় কম্বল, ৬৪০টি ভারতীয় চকলেট, ৪৭৪টি রেডবুল এনার্জি ড্রিংক ও ১৯০ বয়াম হরলিক্স উদ্ধার করা হয়েছে।

এদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ৯৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫১টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।