শিরোনাম
সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী

https://www.emjanews.com/

19803

sylhet

প্রকাশিত

২০ অক্টোবর ২০২৬ ১৫:০৯

সিলেট

সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ ১৫:০৯

সিলেটের গোলাপগঞ্জে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় ছাব্বির হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পারুয়া মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

এসআরবি-৯ জানায়, উদ্ধার হওয়া স্কুলছাত্রী গোলাপগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ছাব্বিরের সঙ্গে তার কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২১ আগস্ট সকালে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার মা গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

পরবর্তী সময়ে মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে গোলাপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার ছায়া তদন্তের অংশ হিসেবে এসআরবি-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি ছাব্বিরকে গ্রেপ্তার এবং স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ছাব্বির সিলেটের বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট চক (হাড়িয়ারগাঁও) এলাকার গেন্দু মিয়ার ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার যুবক ও উদ্ধার স্কুলছাত্রীকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।