শিরোনাম
দরপত্র ছাড়াই যাদুকাটার দুই বালুমহাল বিএনপি নেতাকে বুঝিয়ে দিল প্রশাসন কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে প্রাণ হারালেন তিন পর্যটক, নিখোঁজ ২ সিলেটে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় সৌদি আরবগামী যাত্রীদের সুখবর দিলো বিমান সিলেটে পূজামণ্ডপে গান গেয়ে প্রত্যাহার পুলিশ সদস্য সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ আজ প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী

https://www.emjanews.com/

19826

surplus

প্রকাশিত

২১ অক্টোবর ২০২৬ ১২:০৬

অন্যান্য

যুক্তরাষ্ট্রে এবার ৩ লাখের বেশি ভিসা বাতিল

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ১২:০৬

যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে ভিসা বাতিলের এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। খবর আলজাজিরার।

পিগট বলেন, যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানরত যেসব বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করেছেন, প্রতারণায় জড়িয়েছেন কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছেন, তাঁদের ভিসা বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভঙ্গ, প্রতারণা কিংবা দেশটির জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার ক্ষেত্রে বিদেশিদের কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষিত রাখা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্টে বাতিল হওয়া ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছিল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১ লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল দপ্তরটি। তখন এ সংখ্যাকে রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়।

এদিকে, নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও কঠোর নীতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আওতায় আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম আরও নিবিড়ভাবে যাচাই এবং নিরাপত্তা যাচাইয়ের পরিধি বাড়ানো হয়েছে।