শিরোনাম
দরপত্র ছাড়াই যাদুকাটার দুই বালুমহাল বিএনপি নেতাকে বুঝিয়ে দিল প্রশাসন কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে প্রাণ হারালেন তিন পর্যটক, নিখোঁজ ২ সিলেটে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় সৌদি আরবগামী যাত্রীদের সুখবর দিলো বিমান সিলেটে পূজামণ্ডপে গান গেয়ে প্রত্যাহার পুলিশ সদস্য সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ আজ প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী

https://www.emjanews.com/

19848

tourism

প্রকাশিত

২১ অক্টোবর ২০২৬ ২৩:০৩

পর্যটন

পর্যটকদের সাজেক ত্যাগের নির্দেশ

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ২৩:০৩

ছবি: সংগৃহীত

রাঙামাটির অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৪টার মধ্যে সাজেকে অবস্থানরত পর্যটকদের এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে হবে।

এদিকে, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে গত ১১ অক্টোবর থেকে দুই দফায় সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের জন্য অবরোধ স্থগিত রাখা হয়েছিল।

তবে সংগঠন দুটির দাবি, তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার থেকে আবারও সড়ক অবরোধের কর্মসূচি দেওয়া হয়েছে।