শিরোনাম
দরপত্র ছাড়াই যাদুকাটার দুই বালুমহাল বিএনপি নেতাকে বুঝিয়ে দিল প্রশাসন কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে প্রাণ হারালেন তিন পর্যটক, নিখোঁজ ২ সিলেটে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় সৌদি আরবগামী যাত্রীদের সুখবর দিলো বিমান সিলেটে পূজামণ্ডপে গান গেয়ে প্রত্যাহার পুলিশ সদস্য সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ আজ প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী

https://www.emjanews.com/

19836

tourism

প্রকাশিত

২১ অক্টোবর ২০২৬ ১৯:৩০

পর্যটন

সৌদি আরবগামী যাত্রীদের সুখবর দিলো বিমান

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ১৯:৩০

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা-দাম্মাম রুটে আবারও ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটেও একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। পাশাপাশি জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনা করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে।

এদিকে, আগামী ২৫ অক্টোবর ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। ওই দিন দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে যাত্রা করবে।

সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদ রুটের অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রিয়াদগামী যাত্রীদের যাঁদের টিকিট রয়েছে, তাঁরা চাইলে বিমানের নির্ধারিত বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করে টিকিট পরিবর্তনের মাধ্যমে দাম্মাম হয়ে সৌদি আরব যেতে পারবেন। তবে এ সুবিধা টিকিট পরিবর্তন ও আসনপ্রাপ্যতার ওপর নির্ভর করবে।

অন্যদিকে, আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

মদিনা রুটেও ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। গত ১৮ অক্টোবর থেকে এ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে এসব ফ্লাইট পরিচালিত হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনা রুটের ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সৌদি আরবের বিভিন্ন রুটে ফ্লাইট পুনরায় চালু ও সংখ্যা বাড়ানোর ফলে দেশটিতে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। টিকিট পরিবর্তন, আসনপ্রাপ্যতা ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমানের নির্ধারিত বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।