ছবি: ইমজা নিউজ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ। মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি। বিদায়ের এই ক্ষণে ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন—আসছে বছর আবার কবে আসবেন দেবী দুর্গা?
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের দুর্গাপূজার সম্ভাব্য দিনক্ষণ নির্ধারিত হয়েছে পঞ্জিকা অনুসারে। সে হিসাবে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান হবে। বাংলা তারিখ ১২ আশ্বিন ১৪৩৪।
মহালয়ার পরই শুরু হয় দেবীপক্ষ। পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালের দুর্গাপূজার গুরুত্বপূর্ণ তিথিগুলো হলো-
মহাষষ্ঠী: মঙ্গলবার, ৫ অক্টোবর। বাংলা তারিখ ১৮ আশ্বিন ১৪৩৪।
মহাসপ্তমী: বুধবার, ৬ অক্টোবর। বাংলা তারিখ ১৯ আশ্বিন ১৪৩৪।
মহাষ্টমী: বৃহস্পতিবার, ৭ অক্টোবর। বাংলা তারিখ ২০ আশ্বিন ১৪৩৪।
মহানবমী: শনিবার, ৯ অক্টোবর। বাংলা তারিখ ২২ আশ্বিন ১৪৩৪।
বিজয়া দশমী: রবিবার, ১০ অক্টোবর। বাংলা তারিখ ২৩ আশ্বিন ১৪৩৪।
উল্লেখ্য, মহাষ্টমীর তিথি ৭ ও ৮ অক্টোবর- দুই দিন পড়তে পারে। তবে পূজার নির্দিষ্ট আচার-অনুষ্ঠানের সময় পঞ্জিকা ও স্থানীয় রীতি অনুযায়ী নির্ধারিত হবে।
অর্থাৎ, দেবী দুর্গার আগমনের অপেক্ষায় আরও একটি বছর। বাঙালির প্রাণের এই উৎসবকে ঘিরে আবারও সাজবে মণ্ডপ, বাজবে ঢাক, আর আনন্দে মেতে উঠবেন ভক্তরা। সেই প্রতীক্ষার দিন গুনতে গুনতেই বিদায় জানানো হবে এবারের দুর্গোৎসবকে।
