শিরোনাম
দুর্ঘটনা থামছে না সিলেটে, ৯ মাসে প্রাণ গেলো ২৮৮ জনের যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড জাতীয় পতাকা প্রদর্শনে নতুন নির্দেশনা বিয়ানীবাজারে ৭৩ বছর ধরে এক উঠানে চলছে নামাজ ও পূজা!  সিলেটে আ.লীগ নেতা কামাল ফের আ/ট/ক: এবারও ভারতে যাওয়ার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে মারামারির ভিডিও নিয়ে স্টেশনক্লাবের জিডি সিলেটে সিএনজি চালক হ/ত্যা: বাবা ও চার ছেলে গ্রেফ/তার দরপত্র ছাড়াই যাদুকাটার দুই বালুমহাল বিএনপি নেতাকে বুঝিয়ে দিল প্রশাসন কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে প্রাণ হারালেন তিন পর্যটক, নিখোঁজ ২ সিলেটে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

https://www.emjanews.com/

19868

sylhet

প্রকাশিত

২২ অক্টোবর ২০২৬ ২০:৫৭

সিলেট

সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ২০:৫৭

ছবি: ইমজা নিউজ

সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রাম ও সিলেট সদর উপজেলার খাদিমনগর চৌমুহনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

দুপুর ১টায় গোলাপগঞ্জের ধারাবহর গ্রামে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। এ সময় টিলা কেটে ঘর নির্মাণের অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বিকেল ৩টায় খাদিমনগর চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী। সেখানে টিলা কাটার অপরাধে এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইনে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর ও শাহপরাণ (রহ.) থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় টিলা কাটার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। টিলা কাটা ও অবৈধ দখলের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে জেলা প্রশাসন।