সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৯০ বোতল ফেনসিডিল ও ৩ হাজার ৩০০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মহানগর পুলিশ অধ্যাদেশে গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।
এদিকে, একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮১টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি।
