শিরোনাম
বিমানের দাম্মাম রুটে ফ্লাইট শুরু ৭ নভেম্বর সিলেটে গোপনে তৈরি হচ্ছিল নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য, ব্যবসায়ীর কারাদণ্ড সিলেটসহ সারাদেশে গ্যাস বন্ধের বিষয়ে পেট্রোবাংলা বলছে গুজব সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হ/ত্যা, গ্রেফ/তার এক দ্বারপ্রান্তে ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা সৌদি প্রবাসীদের জন্য সরকারের ১৬ বিষয়ে জরুরি নির্দেশনা এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে চিঠি, স্মারক নম্বরে সাল ২০১৯ এলপিজির ১২ কেজি সিলিন্ডার এখন ২০৬০ টাকা মৌমির সাফল্য পুরো সমাজের গর্ব: সিলেটের জেলা প্রশাসক

https://www.emjanews.com/

20276

economics

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৬ ১৭:৫৯

অর্থনীতি

ডি-৮ জোটে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের নতুন প্রস্তাব

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ১৭:৫৯

ছবি: সংগৃহীত

ডি-৮ সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের তাগিদ দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক সুবিধা সম্প্রসারণ, বাণিজ্য বাধা দূর এবং জোটকে আরও কার্যকর করতে প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা।

সোমবার (২ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বাধা দূর করা, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং শুল্ক সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা নিতে হবে। পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি।

ডি-৮ জোটকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলতে প্রাতিষ্ঠানিক পুনর্গঠন এবং ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

জবাবে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও আন্তঃবাণিজ্য বাড়াতে বাংলাদেশের প্রস্তাব ও আগ্রহ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে বর্তমানে তুরস্ক সফর করছেন বাণিজ্যমন্ত্রী।