শিরোনাম
সিলেটসহ সারাদেশে গ্যাস বন্ধের বিষয়ে পেট্রোবাংলা বলছে গুজব সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হ/ত্যা, গ্রেফ/তার এক দ্বারপ্রান্তে ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা সৌদি প্রবাসীদের জন্য সরকারের ১৬ বিষয়ে জরুরি নির্দেশনা এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে চিঠি, স্মারক নম্বরে সাল ২০১৯ এলপিজির ১২ কেজি সিলিন্ডার এখন ২০৬০ টাকা মৌমির সাফল্য পুরো সমাজের গর্ব: সিলেটের জেলা প্রশাসক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত দেশকে অস্থির করতে চক্রান্ত চলছে: সিলেটে রিজভী

https://www.emjanews.com/

20232

sylhet

প্রকাশিত

০২ নভেম্বর ২০২৬ ১৪:০৫

আপডেট

০২ নভেম্বর ২০২৬ ১৪:০৬

সিলেট

সিলেট সীমান্তে ১৪ লাখ টাকার চো/রাচালানি পণ্য আ/টক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ১৪:০৫

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মহিষ, গরু, আলু ও সুপারি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭৬ হাজার টাকা।

সোমবার (২ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ বিছনাকান্দি ও সোনারহাট সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় এসব পণ্য আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য আটক করা হয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।