শিরোনাম
সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পুনর্নির্বাচিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি সিলেটে সিরিজ বাঁচানোর লড়াইয়ে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ঘরে বসেই জানুন বাবা-দাদার নামে কোথায় কতটুকু জমি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর, চার দিনের মধ্যে মজুরি বোর্ডের সভা অক্টোবরে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের সিলেটসহ চার বিভাগে শৈত্যপ্রবাহের আভাস নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ শিক্ষকদের উপস্থিতি মনিটরিংয়ে নতুন নীতিমালা হচ্ছে: হবিগঞ্জে প্রতিমন্ত্রী হাজ্জাজ সিলেটে ভাতিজাকে ‘পাগল’ বলায় চাচাকে খু/ন

https://www.emjanews.com/

20341

sylhet

প্রকাশিত

০৫ নভেম্বর ২০২৬ ১৪:০৩

আপডেট

০৫ নভেম্বর ২০২৬ ১৪:২৩

সিলেট

শৈশবে মা-বাবা হারানো সিলেটি যুবকের প্রাণ গেলো সড়কে

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ ১৪:০৩

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত তানভীর হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা। তিনি সবরাজ মিয়ার ছেলে। তার পৈতৃক বাড়ি সিলেটে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর নানাবাড়ি লাখাইয়ে বেড়ে ওঠেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য মোটরসাইকেল নিয়ে হবিগঞ্জে গিয়েছিলেন তিনি। কাজ শেষে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকায় একটি টমটমকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বিরতিহীন পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তানভীরের মৃত্যু হয়।