শিরোনাম
অক্টোবরে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের সিলেটসহ চার বিভাগে শৈত্যপ্রবাহের আভাস নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ শিক্ষকদের উপস্থিতি মনিটরিংয়ে নতুন নীতিমালা হচ্ছে: হবিগঞ্জে প্রতিমন্ত্রী হাজ্জাজ সিলেটে ভাতিজাকে ‘পাগল’ বলায় চাচাকে খু/ন আজ থেকে টানা ৪ দিন সিলেটে কম থাকবে গ্যাসের চাপ আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত সিলেটে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ননীছড়া দখল-দূষণমুক্ত করার দাবি সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য বিমানের দাম্মাম রুটে ফ্লাইট শুরু ৭ নভেম্বর

https://www.emjanews.com/

20331

sylhet

প্রকাশিত

০৪ নভেম্বর ২০২৬ ২১:১২

সিলেট

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ ২১:১২

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফুটবল খেলা শেষে দুই গ্রামের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এরই জেরে বুধবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ছাতক থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মঙ্গলবার ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে বিরোধ ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফুটবল খেলার মতো বিনোদনমূলক বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে এমন সংঘর্ষের ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।