ছবি: ইমজা নিউজ
মৌলভীবাজারের লংলা আধুনিক ডিগ্রি কলেজে সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকুর সংবর্ধনা এবং একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা, নবীনবরণ, সম্মাননা প্রদান এবং নজরুল বর্ষের পুরস্কার বিতরণ করা হয়।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু বলেন, লংলা আধুনিক ডিগ্রি কলেজ এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। কলেজটিকে জাতীয়করণের জন্য তিনি জোরালো চেষ্টা চালিয়ে যাবেন।

এ সময় তিনি কলেজে একটি পুরস্কার চালুর ঘোষণা দেন। কলেজ গভর্নিং বডির সভাপতি জামিল আহমেদও শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি চালুর কথা জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মো. নজমুল হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আতাউর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সিপার উদ্দিন আহমদ, কবি আব্দুস সালাম, এম এস জামান মতিন, আবদুল জলিল জামাল, সহকারী অধ্যাপক নাজমা বানু, ইন্দ্রজিৎ রায়, জয়ন্ত কুমার দেবনাথ, হেলাল খান, শিক্ষক প্রতিনিধি আবদুল মালিক, সুরজিত কুমার দেব, প্রভাষক সৈয়দ আতিকুজ্জামান, মাহবুবুর রহমান, নারী নেত্রী সুফিয়া রহমান, আবদুল মোক্তারি মনু, হাবিবুর রহমান খয়াজ, আবদুল মুহিত চৌধুরী, অ্যাডভোকেট আহমদুর রহমান মুরাদ ও প্রকৌশলী মাহমুদুর রহমান ওয়েস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক গোলাপ মিয়া, প্রভাষক শাফায়েত উল্লাহ ও প্রদর্শক সমরেশ দাস রায়।
