ছবি: সংগৃহীত
ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগের সেমিফাইনালে উঠেছে ঝিনুক ক্রীড়া চক্র, পাইওনিয়ার স্পোর্টস ক্লাব, এলিট স্পোর্টিং ক্লাব ও নীল সাগর স্পোর্টিং ক্লাব।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) লিগের মূল পর্বের শেষ দিনের ছয়টি ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের চার দল।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে ঢাকার পুরানা পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে।
বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে যুব সংঘ ৩-০ সেটে নবোদয় সংঘকে পরাজিত করে। সেটের স্কোর ছিল ২৫-৮, ২৫-১২ ও ২৫-১৮। দ্বিতীয় ম্যাচে বনানী নবারুন সংঘ ৩-০ সেটে কোয়ান্টাম ফাউন্ডেশনকে হারায়। সেটের স্কোর ২৫-২২, ২৫-১০ ও ২৫-১৩।
তৃতীয় ম্যাচে পাইওনিয়ার স্পোর্টস ক্লাব ৩-০ সেটে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে। সেটের স্কোর ছিল ২৫-৭, ২৫-১৪ ও ২৫-১৭। চতুর্থ ম্যাচে এলিট স্পোর্টিং ক্লাব ৩-১ সেটে নগর সমাজকল্যাণ সংঘকে হারায়। সেটের স্কোর ২৫-১৫, ২৫-১৮, ২০-২৫ ও ২৫-১৫।
পঞ্চম ম্যাচে ঝিনুক ক্রীড়া চক্র ৩-০ সেটে নবজাতক মজলিসকে পরাজিত করে। সেটের স্কোর ছিল ২৫-১৮, ২৫-১৬ ও ২৫-১৫।
দিনের শেষ ম্যাচে নীল সাগর স্পোর্টিং ক্লাব ৩-১ সেটে ঢাকা স্পোর্টিং ক্লাবকে হারায়। সেটের স্কোর ১৯-২৫, ২৫-১৯, ২৭-২৫ ও ২৫-১৯।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্হপ্তিতে আরো জানানো হয় আগামী শুক্রবার (৬ নভেম্বর) একই ভেন্যুতে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ ‘ক’-এর চ্যাম্পিয়ন ঝিনুক ক্রীড়া চক্র ও গ্রুপ ‘খ’-এর রানার্সআপ পাইওনিয়ার স্পোর্টস ক্লাব।
বিকেল ৫টায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে গ্রুপ ‘খ’-এর চ্যাম্পিয়ন এলিট স্পোর্টিং ক্লাব ও গ্রুপ ‘ক’-এর রানার্সআপ নীল সাগর স্পোর্টিং ক্লাব।
দুই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে অংশ নেবে। আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান।
উল্লেখ্য, প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন এবং পৃষ্ঠপোষকতায় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
