শিরোনাম
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে দুই শটগান, গুলি ও মদ উদ্ধার ডিসেম্বরেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রবাসীকল্যাণমন্ত্রী দুই দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন মন্ত্রী মুক্তাদির ফ্যাসিস্ট আমলে ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের ষড়যন্ত্র হয়েছে: এমপি লুনা সিলেটের পর এবার খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন প্রধানমন্ত্রীর ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পুনর্নির্বাচিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি সিলেটে সিরিজ বাঁচানোর লড়াইয়ে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ঘরে বসেই জানুন বাবা-দাদার নামে কোথায় কতটুকু জমি

https://www.emjanews.com/

20362

sylhet

প্রকাশিত

০৫ নভেম্বর ২০২৬ ২১:২৭

সিলেট

মাধবপুরে গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ ২১:২৭

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে চার ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ নভেম্বর) দিনের বেলায় উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযুক্তদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও চুরি-ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াইম গ্রামের কৃষ্ণপদ সরকারের একটি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় ইউপি সদস্য আবিদ মিয়াসহ গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি অভিযুক্তদের বাড়িতে যান। পরে চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় ঘরের আসবাবপত্র বাইরে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, পিয়াইম গ্রামের আব্দুল হাসিমের ছেলে উজ্জ্বল মিয়া (২৮), মৃত উসমান মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০), মৃত সক্কদর মিয়ার ছেলে সামছু মিয়া (২৬) এবং মৃত লাল মিয়ার ছেলে সাজু মিয়া (৩০) দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতির সঙ্গে জড়িত।

পিয়াইম গ্রাম ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় তাঁরা চুরি-ডাকাতি করেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা।

পিয়াইম গ্রামের বাসিন্দা মুতি মিয়া ও জামাল মিয়া জানান, অভিযুক্তদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, চাপাতিসহ চুরি-ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তাঁরা প্রকাশ্যে চলাফেরা করেন এবং রাতের বেলায় চুরি-ডাকাতিতে জড়িত থাকেন বলে অভিযোগ করেন তাঁরা।

এ বিষয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আশিস দে বলেন, সাজু মিয়ার বিরুদ্ধে একটি এবং অন্য ব্যক্তিদের বিরুদ্ধে চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে। তবে অভিযুক্তদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগের বিষয়ে তিনি অবগত নন। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।