শিরোনাম
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে দুই শটগান, গুলি ও মদ উদ্ধার ডিসেম্বরেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রবাসীকল্যাণমন্ত্রী দুই দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন মন্ত্রী মুক্তাদির ফ্যাসিস্ট আমলে ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের ষড়যন্ত্র হয়েছে: এমপি লুনা সিলেটের পর এবার খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন প্রধানমন্ত্রীর ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পুনর্নির্বাচিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি সিলেটে সিরিজ বাঁচানোর লড়াইয়ে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ঘরে বসেই জানুন বাবা-দাদার নামে কোথায় কতটুকু জমি

https://www.emjanews.com/

20359

sylhet

প্রকাশিত

০৫ নভেম্বর ২০২৬ ২১:০৮

আপডেট

০৫ নভেম্বর ২০২৬ ২১:৪৮

সিলেট

‘শেখ হাসিনা ফিরবে’ স্লোগানে সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ ২১:০৮

ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে ‘শেখ হাসিনা ফিরবে’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাছবাড়ি বাজার এলাকায় এ মিছিল বের করে নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাছবাড়ি আইডিয়্যাল কলেজে অধ্যয়নরত কয়েকজন ছাত্রলীগ কর্মী ও তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে আকস্মিকভাবে মিছিল শুরু করেন। এতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।

মিছিল থেকে ‘শেখ হাসিনা ফিরবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। প্রায় চার থেকে পাঁচ মিনিট পর মিছিলটি শেষ হয়।

এদিকে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে এ মিছিল করা হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।