https://www.emjanews.com/

20417

sports

প্রকাশিত

০৯ নভেম্বর ২০২৬ ১০:২৫

আপডেট

০৯ নভেম্বর ২০২৬ ১২:৩৬

খেলাধুলা

সিলেটে কি হতে চলেছে? কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ ১০:২৫

ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। তবে বাংলাদেশের সামনে এখন এক কঠিন চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজের বিশাল লিড, ব্যাটিংবান্ধব উইকেট এবং হাতে পর্যাপ্ত সময়; সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ক্যারিবীয়দের হাতে।

চতুর্থ দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৪৫ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৫৬ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ৩১৫ রানের লিড পেয়েছিল সফরকারীরা। পঞ্চম দিনের সকালে দ্রুত রান তোলার লক্ষ্য নিয়ে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ।

তবে দিনের শুরুতেই বাংলাদেশ কিছুটা স্বস্তি ফিরে পায়। নাঈম হাসানের বলে ১৪২ রানে থামে কাভেম হজের দুর্দান্ত ইনিংস। এরপর মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জাস্টিন গ্রিভস। নাঈমের বলে আউট হন শামার জোসেফও। ফলে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় বাংলাদেশ।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মূল পরিকল্পনা পরিষ্কার; যত দ্রুত সম্ভব বড় সংগ্রহ দাঁড় করিয়ে বাংলাদেশকে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে পাঠানো। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের ইনিংস থামানো এবং ম্যাচ বাঁচানোর পথ খুঁজে বের করা।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। এর বাইরে ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয়ের নজির নেই।