https://www.emjanews.com/

20424

sylhet

প্রকাশিত

০৯ নভেম্বর ২০২৬ ১৩:১৩

আপডেট

০৯ নভেম্বর ২০২৬ ১৩:১৯

সিলেট

সিলেটে যুবলীগ নেতা বকুল গ্রেফ/তার

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ ১৩:১৩

সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস) সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (৮ নভেম্বর) রাতে চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। রাতেই তাকে থানায় নিয়ে আসা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হয়।

এদিকে নাজমুল ইসলাম বকুলের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। হবিগঞ্জ জেলা যুবলীগ এবং চুনারুঘাট পৌর ও উপজেলা ছাত্রলীগ কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে তারা বকুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

ব্যবসায়ী নেতা ও যুবলীগ আহ্বায়ক বকুলের গ্রেফতারকে কেন্দ্র করে চুনারুঘাট পৌর এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে।