শিরোনাম
সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ডাক বিভাগের ৩ কর্মচারীর মৃত্যু সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪

https://www.emjanews.com/

20466

sylhet

প্রকাশিত

১১ নভেম্বর ২০২৬ ১৭:৪০

সিলেট

হবিগঞ্জে বাউল গানের আসর বন্ধ করল পুলিশ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ১৭:৪০

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাউল গানের আসর বন্ধ করে দিয়েছে পুলিশ। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজনে সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার পুরাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

পুলিশের দাবি, এ ধরনের অনুষ্ঠান নিয়ে স্থানীয়দের আপত্তি ও বিভিন্ন অভিযোগ রয়েছে। পাশাপাশি এসব আয়োজনের আড়ালে অসামাজিক কার্যকলাপ ও মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, স্থানীয়রা এসব অনুষ্ঠান নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ জানিয়েছেন। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হলে পুলিশ সুপার এ ধরনের অনুষ্ঠানের বিষয়ে আপত্তি জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

এর আগে হবিগঞ্জে বাউল গান ও গ্রাম্য গান-বাজনার আয়োজন বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। ওরস, গান, বাণিজ্য মেলা ও শিল্প মেলার নামে অশ্লীলতা ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন হুইপ।

সভায় জি কে গউছ বলেন, শীত মৌসুমে ওয়াজ ও তাফসির মাহফিলের আয়োজন বাড়বে। এসব আয়োজনকে কেন্দ্র করে যাতে সমাজে কোনো উত্তেজনা সৃষ্টি না হয় কিংবা ধর্মীয় বিষয়ে অপব্যাখ্যা দেওয়া না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

গ্রাম্য গান-বাজনার বিষয়ে তিনি বলেন, এলাকার মানুষ এসব পছন্দ করেন না। বিশেষ করে তাঁর নির্বাচনী এলাকায় কোনো গ্রাম্য গানের আয়োজন না করার অনুরোধ জানান তিনি। এসব আয়োজনকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মারামারি কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে হুইপ জি কে গউছ ও হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা সাড়া দেননি।