শিরোনাম
সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ডাক বিভাগের ৩ কর্মচারীর মৃত্যু সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪

https://www.emjanews.com/

20473

sylhet

প্রকাশিত

১১ নভেম্বর ২০২৬ ১৯:১০

সিলেট

জুড়ীতে নারী কনস্টেবলকে মুখ চেপে অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা দুই তরুণ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ১৯:১০

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে মোটরসাইকেলে পালিয়ে যায় দুই তরুণ। সিসিটিভি ফুটেজে তাদের গতিবিধি ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আটটার দিকে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন।

নারী কনস্টেবলের স্বামী জানান, থানায় দায়িত্ব পালন শেষে তাঁর স্ত্রী প্রায়ই হেঁটে বাসায় ফেরেন। মঙ্গলবার রাতেও দায়িত্ব শেষে বাসায় ফিরছিলেন তিনি। তখন তিনি পুলিশের পোশাকে ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে এক তরুণ তাঁর স্ত্রীর মুখ চেপে ধরেন। পরে তাঁকে জোর করে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পাশে একটি মোটরসাইকেলে আরেক তরুণ অপেক্ষা করছিলেন।

তিনি আরও জানান, তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে পালিয়ে যান। দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনাস্থলের কাছে স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হকের বাড়ি। তিনি বলেন, হঠাৎ চিৎকার শুনে তিনি ও তাঁর স্ত্রীসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। প্রতিবেশী হওয়ায় তাঁরা ওই নারী পুলিশ সদস্যকে চিনতে পারেন। পরে থানার অন্য কর্মকর্তারাও ঘটনাস্থলে আসেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল অন্ধকার ছিল। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাঁদের একজন পিছু নেন। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।