শিরোনাম
সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ডাক বিভাগের ৩ কর্মচারীর মৃত্যু সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪ সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হট্টগোল জুড়ীতে নারী কনস্টেবলকে মুখ চেপে অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা দুই তরুণ

https://www.emjanews.com/

20494

sylhet

প্রকাশিত

১২ নভেম্বর ২০২৬ ১৪:২১

আপডেট

১২ নভেম্বর ২০২৬ ১৪:৩৪

সিলেট

সিলেটে ৬ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় টমেটোসহ গ্রেপ্তার ২

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ১৪:২১

ছবি: এআই জেনারেটেড

সিলেটের বাজারে এখনো স্থানীয়ভাবে উৎপাদিত টমেটো আসেনি। ফলে সারা বছরই চাহিদার বড় একটি অংশ মেটাতে দেশের বিভিন্ন স্থান থেকে টমেটো আনতে হয় ব্যবসায়ীদের। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ আসে ভারত থেকে। তবে এবার আমদানিনিষিদ্ধ ভারতীয় টমেটোর চালান নিয়ে পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। দক্ষিণ সুরমায় ৯ হাজার ৪০০ কেজি টমেটোসহ একটি ট্রাক জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে দক্ষিণ সুরমার রশিদপুর পয়েন্টে পুলিশের চেকপোস্টে ধরা পড়ে টমেটোভর্তি ট্রাকটি। ৩৭৬টি প্লাস্টিকের ক্যারেটে থাকা এসব টমেটোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫৮ হাজার টাকা। এ ঘটনায় রাজশাহীর দামকুড়া এলাকার মিনারুল ইসলাম (৩৮) ও সোহাগ (১৮) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন শাওনের নেতৃত্বে চেকপোস্টে তল্লাশির সময় ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

সিলেটের টমেটোর বাজারে ভারতীয় টমেটোর ওপর নির্ভরতা নতুন নয়। স্থানীয় উৎপাদন বাজারে আসার আগপর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে টমেটো এনে চাহিদা পূরণ করা হয়। তবে এসব টমেটোর বড় একটি অংশ ভারতীয় বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। শীত মৌসুমের বাইরে টমেটোর সরবরাহ কম থাকায় দামও থাকে তুলনামূলক বেশি। অনেক সময় প্রতি কেজি টমেটো ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।