শিরোনাম
বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪ সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হট্টগোল জুড়ীতে নারী কনস্টেবলকে মুখ চেপে অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা দুই তরুণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, সব খরচ দেবে নিয়োগকারী সিলেটে রনজিতের নির্দেশে মিছিল দিতে গিয়ে ৩ ছাত্রলীগ কর্মী আ/টক সিলেট সীমান্তে একদিনে ১ কোটি ১২ লাখ টাকার চো/রাই পণ্য জব্দ রনজিতের সভা, সোহেল রিসোর্ট বন্ধ করে দিয়েছে পুলিশ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত

https://www.emjanews.com/

20477

national

প্রকাশিত

১১ নভেম্বর ২০২৬ ১৯:৪৯

জাতীয়

সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হট্টগোল

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ১৯:৪৯

ছবি: সংগৃহীত

সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলের সদস্যরা। এ নিয়ে সংসদে দফায় দফায় হট্টগোল ও পাল্টাপাল্টি চেঁচামেচি হয়। শেষ পর্যন্ত ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে। সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে কৃষিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান হাসনাত আবদুল্লাহ।

তিনি অভিযোগ করেন, ২৮ জন ডিলারের সবাই বিএনপির। তাঁদের মধ্যে ১০ জন নেতাদের স্ত্রী, সন্তান ও ভাগনি। নাটোরে এক ছাত্রদল নেতাকে এক সংসদ সদস্যের সন্তানের হাতে কুপিয়ে হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা কোনো কোনো ক্ষেত্রে অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন। ১৫টি ইউনিয়নের বিপরীতে কেউ কেউ ৩০টি পর্যন্ত ডিও দিয়েছেন। সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগনিরা ডিলারশিপ পেয়েছেন। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও নতুন করে সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করেছে মন্ত্রণালয়।

এসব নিয়োগ সুপরিকল্পিত কি না এবং ডিলারশিপগুলো পুনরায় পর্যালোচনা করা হবে কি না, তা জানতে চান তিনি।

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্যের প্রশ্নে সারের ডিলার নিয়োগ নিয়ে ‘উৎসব’ করার কথা এসেছে। তাঁরা চান, মানুষ উৎসবের মতো করে ডিলার নিয়োগে অংশ নিক। উৎসবকে তিনি ইতিবাচক অর্থে দেখেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তবে মন্ত্রীর এ বক্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা হৈচৈ শুরু করেন। হট্টগোলের মধ্যেই মন্ত্রী জানান, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি)।

মন্ত্রী বলেন, ডিলার নিয়োগে আবেদন আহ্বান করা হয়েছিল। নির্ধারিত নিয়ম ও বিধিবিধান অনুসরণ করে আবেদন যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়। প্রথমে আবেদন জমা পড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে। পরে সেখান থেকে তা ইউএনওর কাছে পাঠানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি আবেদন যাচাই-বাছাই করে।

এ সময়ও বিরোধী দলের সদস্যরা হট্টগোল চালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার বিরোধী দলের চিফ হুইপকে উদ্দেশ করে বলেন, সংসদ সদস্যদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি জবাব দেওয়ারও অধিকার রয়েছে। বিরোধীদলীয় নেতা না থাকায় সংসদ সদস্যদের শৃঙ্খলার মধ্যে রাখার দায়িত্ব চিফ হুইপের বলেও মন্তব্য করেন তিনি।

পরে কৃষিমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে আবেদন জেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়। সেখানে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে থাকেন। জেলা কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও সংসদে উত্তেজনা অব্যাহত থাকে। এ সময় বিরোধী দলের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ, ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন।’

পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে সংসদের পরিস্থিতি স্বাভাবিক হয়।