শিরোনাম
সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ডাক বিভাগের ৩ কর্মচারীর মৃত্যু সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪

https://www.emjanews.com/

20499

national

প্রকাশিত

১২ নভেম্বর ২০২৬ ১৯:২১

জাতীয়

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, কবে সচল হবে জানে না ইসি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ১৯:২১

ছবি: সংগৃহীত

সফটওয়্যার জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। এসব এনআইডি কবে নাগাদ সচল করা সম্ভব হবে, তা নির্দিষ্ট করে জানাতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসি সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া এবং এ ধরনের বিভিন্ন জটিলতায় নাগরিকদের এনআইডি লক হয়ে রয়েছে। এসব সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

লক হওয়া এনআইডির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দ্বৈত ভোটার হওয়ার ঘটনা। এ ছাড়া আদালতের আদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেও কিছু নাগরিকের এনআইডি লক করা হয়েছে।

দ্বৈত ভোটার হওয়ার কারণে যেসব নাগরিকের এনআইডি লক হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের একটি পরিচয়পত্র বহাল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রাখা হয় এবং পরবর্তী সময়ে নেওয়া পরিচয়পত্রটি বাতিল করা হয়। তবে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের কাছে যারা জানাচ্ছেন, তাদের এনআইডি আনলক করে দিচ্ছি।’