শিরোনাম
রনজিত সরকারের সভাটি হয়েছিল রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে! শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটসহ সব জেলায় মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগের কর্মপরিকল্পনা সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী: সিলেটে বদ্ধ ঘরে রাজভির লা/শ সিলেটে ২৪ ঘণ্টায় ৩৮ জন গ্রে/ফতার দেশে ঢুকে সভা করার দাবি রনজিত সরকারের, পুলিশের বক্তব্যে ভিন্নতা সিলেটে এইচএসসির ফলে ১৪ হাজার শিক্ষার্থীর চ্যালেঞ্জ: ভর্তির নিয়ম বদলাচ্ছে শাবি

https://www.emjanews.com/

20459

national

প্রকাশিত

১০ নভেম্বর ২০২৬ ২২:১২

জাতীয়

সিলেট-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালুর দাবি এমপি এমরানের

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ২২:১২

ছবি: সংগৃহীত

সিলেট-ঢাকা মহাসড়কের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে বিশেষ ট্রেন চালুর দাবি জানিয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ৭১ বিধিতে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।

সংসদে এমরান আহমদ চৌধুরী বলেন, স্বাভাবিক সময়ে ঢাকা থেকে সিলেট কিংবা সিলেট থেকে ঢাকা যেতে চার থেকে পাঁচ ঘণ্টা লাগলেও বর্তমানে সময় লাগছে প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা। ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণকাজ চলায় বিভিন্ন স্থানে ডাইভারশন, খোঁড়াখুঁড়ি, যানজট ও ধুলাবালির সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি বলেন, এই ভোগান্তির শিকার হচ্ছেন সিলেট বিভাগের চার জেলা- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের লাখো মানুষ। শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে জরুরি চিকিৎসার প্রয়োজনে যাতায়াতকারী মুমূর্ষু রোগীরাও পড়ছেন চরম দুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকিতে।

সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, প্রতিদিন অনেক প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী ঢাকার উদ্দেশে যাত্রা করেন। কিন্তু মহাসড়কের যানজটের কারণে সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পেরে অনেকে নির্ধারিত ফ্লাইট মিস করছেন। এতে একদিকে যাত্রীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে দেশের রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন ও চা শিল্পের পরিবহন ব্যবস্থাও।

তিনি আরও বলেন, সড়কপথে যাতায়াত অনিশ্চিত হয়ে পড়ায় রেলপথে যাত্রীদের চাপ বেড়েছে। কিন্তু বিদ্যমান আন্তঃনগর ট্রেনের সংখ্যা যাত্রীচাপের তুলনায় অপ্রতুল। ফলে টিকিট সংকট দেখা দিয়েছে। অনেক যাত্রী ট্রেনের করিডোরেও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

এমরান আহমদ চৌধুরী বলেন, বিশেষ ট্রেন চালুর দাবি শুধু তাঁর একার নয়; সিলেট বিভাগের ১৯ জন সংসদ সদস্যের পাশাপাশি এই অঞ্চলের মানুষেরও দাবি এটি।

মহাসড়কের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত সিলেট বিভাগের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে ঢাকা-সিলেট রুটে অবিলম্বে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নিতে রেলমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

এমরান আহমদ চৌধুরী সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক।