শিরোনাম
শেখ হাসিনাকে ফেরাতে ঢাকা-দিল্লির গোপন আলোচনা চলছে: বিবিসি সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮ সিলেটে রিসোর্টকাণ্ড: দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা প্রথমে যুক্তরাজ্য, পরে ভারত: সিলেটে রনজিতের সভা ঘিরে তোলপাড় সিলেটে রিসোর্টে গোপন সভা: সাবেক এমপি রনজিতকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১৫ সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ

https://www.emjanews.com/

20511

surplus

প্রকাশিত

১৩ নভেম্বর ২০২৬ ০৯:২৮

আপডেট

১৩ নভেম্বর ২০২৬ ০৯:৩৬

অন্যান্য

মীরবক্সটুলা থেকে ক্যাশলেস সিলেট গড়ার প্রত্যয়

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস মিরবক্সটুলা’ ক্যাম্পেইন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ০৯:২৮

ছবি: সংগৃহীত

একটি ছোট্ট উদ্যোগ, একটি সুদূরপ্রসারী স্বপ্ন। নগদ অর্থের প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর লেনদেন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় নিয়ে সিলেটে শুরু হলো ‘ক্যাশলেস মিরবক্সটুলা’ ক্যাম্পেইন। মীরবক্সটুলা থেকে শুরু হওয়া এই যাত্রা একদিন ছড়িয়ে পড়বে পুরো সিলেটে, আর সেই ধারাবাহিকতায় ক্যাশলেস বাংলাদেশ গড়ার স্বপ্নও বাস্তবে রূপ নেবে-এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার মাধ্যমে দৈনন্দিন আর্থিক কার্যক্রমে উন্নত বিশ্বের মতো বাংলাদেশের মানুষও বহুমাত্রিক সুফল ভোগ করবেন। ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবার সুবিধা গ্রহণের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকি থেকেও মুক্তি পাবেন তাঁরা। একই সঙ্গে মুদ্রা ছাপানো, পরিবহন ও ব্যবস্থাপনায় রাষ্ট্রের ব্যয় সংকোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ।

তিনি বলেন, বেসরকারি খাতের অন্যতম বৃহৎ ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি সরকারের এই মহতী উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার প্রসারে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নগরীর মীরবক্সটুলায় পূবালী ব্যাংক পিএলসি, দরগাগেইট শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘ক্যাশলেস মিরবক্সটুলা ক্যাম্পেইন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পূবালী ব্যাংক পিএলসি, দরগাগেইট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোসা. মাকসুদা বেগমের সভাপতিত্বে এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার বিনায়ক চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, সিলেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মাহমুদুন্নবী, মহিলা কলেজ ইসলামিক শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. কবিরুল ইসলাম, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিলেট অফিসের ইনচার্জ মো. শহীদুল হক, দরগাগেইট ইসলামীক উইন্ডোর ব্যবস্থাপক মো. আমিনুজ্জামান খান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোসা. মাকসুদা বেগম পূবালী ব্যাংকের গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, পাই ব্যাংকিং অ্যাপস, কিউআর কোড এবং পিওএস মেশিনসহ বিভিন্ন ডিজিটাল সেবা মানুষের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। এসব সেবার ব্যাপক ব্যবহার সরকার ঘোষিত ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করবে।

মীরবক্সটুলা থেকে যে স্বপ্নের সূচনা দেখালো পূবালি ব্যাংক

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যাশলেস মিরবক্সটুলা কেবল একটি প্রচারণামূলক কর্মসূচি নয়; এটি আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার একটি আশাব্যঞ্জক পদক্ষেপ। যেখানে প্রতিটি কেনাকাটা, প্রতিটি লেনদেন হবে প্রযুক্তির স্পর্শে সহজ, স্বচ্ছ ও নিরাপদ। পকেটে নগদ টাকা না থাকলেও প্রয়োজনীয় কেনাকাটা কিংবা আর্থিক লেনদেন থেমে থাকবে না। একটি কার্ড, একটি মোবাইল অ্যাপ কিংবা একটি কিউআর কোডই হয়ে উঠবে দৈনন্দিন লেনদেনের নির্ভরযোগ্য মাধ্যম।

বক্তারা আরো বলেন, সময়ের সঙ্গে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যেতে চায় একটি স্মার্ট, প্রযুক্তিনির্ভর ও আর্থিকভাবে অন্তর্ভুক্তিমূলক সমাজের পথে। এ ক্ষেত্রে ব্যাংকিং খাতের দায়িত্বশীল উদ্যোগ, ব্যবসায়ী সমাজের অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মীরবক্সটুলায় শুরু হওয়া এই উদ্যোগের সফল বাস্তবায়ন হতে পারে বৃহত্তর পরিবর্তনের অনুপ্রেরণা। আজ ক্যাশলেস মিরবক্সটুলা, আগামীতে ক্যাশলেস সিলেট, আর একদিন হয়তো নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে পুরো বাংলাদেশই গড়ে তুলবে আধুনিক ক্যাশলেস সমাজ।

স্বপ্নটি তাই শুধু একটি এলাকার নয়, একটি সময়োপযোগী বাংলাদেশের। আর সেই স্বপ্নের যাত্রায় পূবালী ব্যাংক পিএলসির এই উদ্যোগ হয়ে থাকুক অগ্রযাত্রার এক উজ্জ্বল দৃষ্টান্ত এমনটি মনে করছেন সিলেটের মানুষজন।