শিরোনাম
সিলেটের কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সিলেটের শিক্ষার মান বাড়াতে সমন্বিত উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর হঠাৎ ঢাকায় পিটার হাস, সফর ঘিরে কৌতূহল সিলেটে বিপুল বি/স্ফো/রক জব্দ, চা বাগানে পালালেন জড়িতরা সিলেটের স্বাস্থ্যখাতে আসছে বড় পরিবর্তন, হবে একাধিক হাসপাতাল শতবর্ষে পা রাখছে এইডেড হাই স্কুল: আজ লোগো ও স্লোগান উন্মোচন শেখ হাসিনাকে ফেরাতে ঢাকা-দিল্লির গোপন আলোচনা চলছে: বিবিসি সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮ সিলেটে রিসোর্টকাণ্ড: দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

https://www.emjanews.com/

20530

sports

প্রকাশিত

১৪ নভেম্বর ২০২৬ ১২:১৯

আপডেট

১৪ নভেম্বর ২০২৬ ১৮:১৫

খেলাধুলা

মেসি-বিহীন প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হার

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ ১২:১৯

দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে প্রীতি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে আর্জেন্টিনা। উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে ২ হাজার ৭৯৩ দিন পর প্রীতি ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে লিওনেল স্কালোনির দল। মেসিকে ছাড়া মাঠে নামা প্রথম ম্যাচেই এমন হারের মুখে পড়ল বিশ্বচ্যাম্পিয়নরা।

২০১৯ সালের মার্চে সর্বশেষ প্রীতি ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। সেবার স্পেনের মাদ্রিদে ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল দলটি। এরপর টানা অপরাজিত ছিল আলবিসেলেস্তেরা। এই সময়ের মধ্যে ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে বিশ্বকাপের শিরোপাও জিতেছে তারা।

মজার বিষয়, ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচটিই ছিল জাতীয় দলে লিওনেল মেসির প্রত্যাবর্তনের ম্যাচ। ২০১৮ বিশ্বকাপের পর প্রথমবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। তখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন স্কালোনি। ২০১৯ কোপা আমেরিকার পর তাকে স্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার কোচ হিসেবে তার অষ্টম ম্যাচ।

তবে ঘরের মাঠে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের ইতিহাস আরও পুরোনো। সর্বশেষ ১৯৯৬ সালের ২৮ ডিসেম্বর নিজেদের মাঠে যুগোস্লাভিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল দলটি। এরপর প্রায় তিন দশক ধরে ঘরের মাঠে প্রীতি ম্যাচে অপরাজিত ছিল তারা। উরুগুয়ের কাছে হারের মধ্য দিয়ে এবার সেই দীর্ঘ অজেয় ধারারও অবসান ঘটল।